দৈনিক সংবাদ দিগন্ত

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে সোনা, বিশ্ববাজারে এক সপ্তাহে বেড়েছে ৫ শতাংশ

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে সোনা

মার্কিন ডলারের দরপতনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।মার্কিন ট্রেজারির বাইব্যাক সহায়তা পরিকল্পনাকে ঘিরে ডলারের মান কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। একই হারে বেড়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম উঠেছে ৪ হাজার ৬৮০ দশমিক ৬০ ডলারে।শুধু একদিনেই নয়, চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ৫ শতাংশের বেশি।

আরও  পড়ুন, সবজির দাম কমেছে, তবু স্বস্তি নেই বাজারে; বেড়েছে আটা-চিনি দাম 

টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের গ্লোবাল হেড বার্ট মেলেকের মতে, এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে সোনার পরবর্তী লক্ষ্য হতে পারে প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলার।শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ, প্ল্যাটিনাম ২ দশমিক ৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে।এদিকে বাংলাদেশের বাজারেও সোনার দাম রয়েছে উচ্চ পর্যায়ে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায়।

বিষয় : পরিকল্পনা বিশ্ববাজার বিশ্ববাজারে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে সোনা, বিশ্ববাজারে এক সপ্তাহে বেড়েছে ৫ শতাংশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন ডলারের দরপতনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।মার্কিন ট্রেজারির বাইব্যাক সহায়তা পরিকল্পনাকে ঘিরে ডলারের মান কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। একই হারে বেড়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম উঠেছে ৪ হাজার ৬৮০ দশমিক ৬০ ডলারে।শুধু একদিনেই নয়, চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ৫ শতাংশের বেশি।

আরও  পড়ুন, সবজির দাম কমেছে, তবু স্বস্তি নেই বাজারে; বেড়েছে আটা-চিনি দাম 

টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের গ্লোবাল হেড বার্ট মেলেকের মতে, এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে সোনার পরবর্তী লক্ষ্য হতে পারে প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলার।শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ, প্ল্যাটিনাম ২ দশমিক ৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে।এদিকে বাংলাদেশের বাজারেও সোনার দাম রয়েছে উচ্চ পর্যায়ে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত