দৈনিক সংবাদ দিগন্ত

মূল্যস্ফীতির আশঙ্কায় চাপে স্বর্ণের বাজার

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামে চাপ দেখা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ২০ অক্টোবর আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দরও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ১০ সেন্টে দাঁড়ায়। বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যেতে পারে। এ কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণের বাজার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে সব মূল্যবান ধাতুর দাম একই দিকে যায়নি। মঙ্গলবার আন্তর্জাতিক 

আরও পড়ুন,জ্বালানি সংকটে ঝুঁকিতে দেশের শিল্প খাত

বাজারে স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ১৯ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ ডলার ৪৫ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। ধাতুটির প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১১০ ডলার ৬ সেন্টে। এদিকে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকা। বিশ্ববাজারে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ভর করতে পারে ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত, জ্বালানি তেলের বাজার এবং মূল্যস্ফীতির পরিস্থিতির ওপর।

বিষয় : স্বর্ণ মূল্যস্ফীতি বাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মূল্যস্ফীতির আশঙ্কায় চাপে স্বর্ণের বাজার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x