দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ ঢাকা

বৃষ্টির পরও ঢাকার বাতাসে কমেনি দূষণের মাত্রা

বৃষ্টির পরও ঢাকার বাতাসে কমেনি দূষণের মাত্রা। শনিবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৬৫। আর ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।এরপরই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সময়ে দূষণের তালিকায় ওপরে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, বাহরাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহর।

আরও  পড়ুন, মিরপুর মাজার রোডে ‘নিউ গোল্ডেন’ হোটেল ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সিন্ডিকেট

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা বেড়ে গেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষ। দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।অর্থাৎ শনিবার সকালে ঢাকার বায়ুমান ১৬১ হওয়ায় রাজধানীর বাতাস সরাসরি ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে ছিল। বৃষ্টির পরও এমন পরিস্থিতি রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের প্রয়োজনীয়তাই তুলে ধরছে।

বিষয় : অস্বাস্থ্যকর দূষণের মাত্রা ঢাকার অবস্থান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ ঢাকা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বৃষ্টির পরও ঢাকার বাতাসে কমেনি দূষণের মাত্রা। শনিবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৬৫। আর ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।এরপরই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সময়ে দূষণের তালিকায় ওপরে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, বাহরাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহর।

আরও  পড়ুন, মিরপুর মাজার রোডে ‘নিউ গোল্ডেন’ হোটেল ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সিন্ডিকেট

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা বেড়ে গেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষ। দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।অর্থাৎ শনিবার সকালে ঢাকার বায়ুমান ১৬১ হওয়ায় রাজধানীর বাতাস সরাসরি ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে ছিল। বৃষ্টির পরও এমন পরিস্থিতি রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের প্রয়োজনীয়তাই তুলে ধরছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত