বাজারদর কমিয়ে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, টিসিবি। স্মার্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির বাইরে এবার খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রির পরীক্ষামূলক পরিকল্পনা করছে সংস্থাটি।টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, বিদেশ থেকে প্রতিযোগিতামূলক দামে সংগ্রহ করা পণ্য কোনো সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে।প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রায় ২০ হাজার মেট্রিক টন তেলের প্রথম চালান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন, নিত্যপণ্যের আগুনে পুড়ছে সংসার: ডিম ১৫০, সবজি ১০০ পেরিয়ে, মাংস-মুরগিতেও স্বস্তি নেই
চেয়ারম্যান বলেন, এই উদ্যোগে শুধু স্মার্ট কার্ডধারীরা নন, সব ভোক্তাই পণ্য কিনতে পারবেন। তিন থেকে চার মাস পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালিয়ে বাজারের প্রতিক্রিয়া মূল্যায়ন করা হবে।তার ভাষায়, টিসিবি কম দামে পণ্য সংগ্রহ করে তুলনামূলক কম মুনাফায় বিক্রি করবে। এতে প্রতি ইউনিটে বাজারদরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ টাকা পর্যন্ত কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হতে পারে।টিসিবি জানিয়েছে, পাইলট প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও এই কর্মসূচির আওতায় আনা হতে পারে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন