দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে চুরি হওয়া জাল ফেরৎ চাওয়ায় কুপিয়ে জখম, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

চুরি হওয়া জাল ফেরৎ চাওয়ায় কুপিয়ে জখম, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে চুরি হওয়া জাল ফেরৎ চাওয়ায় জেলেকে (হত্যার উদ্দেশ্যে) কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ী মালপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এসময় তারা ঘাতকদের ফাঁসির দাবিতে নানা স্লোগান প্রদান করেন ও দ্রুত বিচারের দাবি জানান। এর আগে চলতি মাসের ২৭ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় দূর্গম পদ্মার কামালপুর চরমারির চরে চরগড়গড়ীর ছাদেক ঘোষপাড়া এলাকার মো: জহির উদ্দিনের ছেলে রেজাউল (৪৫) কে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় চরকুড়ুলিয়া নাসিরের ঘাট এলাকার আবু তালেবের ছেলে নাঈম (২০)। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।প্রতক্ষ্যদর্শী, ভুক্তভোগী পরিবার ও ঈশ্বরদী থানার মামলা সূত্রে জানাযায়, পদ্মা নদীতে মাছ শিকারের জন্য উজ্জল হোসেনসহ একাধিক ব্যাক্তির পেতে রাখা চায়না দুয়ারী জাল সকলের অগোচরে নিয়ে যায় নাসিরের ঘাট এলাকার নাঈম (২০) ওরফে নাঈম চোর। জাল চুরির পর থেকেই গাঢাকা দেয়া নাঈমের খোঁজ করতে থাকেন ভুক্ত ভোগীরা। পরে ঘটনার দিন ( ২৭ জুলাই) নাঈমকে নদী থেকে এনে জিজ্ঞাসা করেন এলাকাবাসী। 

আরও  পড়ুন, হামে আক্রান্ত দুই সন্তানের সেবা করতে করতেই অসুস্থ মা, বাড়ি ফেরার পথে মৃত্যু

জিজ্ঞাসাবাদে জন সম্মূখে জাল চুরির কথা শিকার করে নাঈম। শিকারের পর লুকিয়ে রাখা জাল মালিকদের বুঝিয়ে দিতে  উজ্জলকে নিয়ে কামালপুর চরমারির চরে যায়। সেখানে উজ্জলকে একা পেয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে ফেলে রেখে চলে যায়। পরে খুজতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করনে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন উজ্জল।মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন নদীথেকে ডেকে জিজ্ঞেস করলে নাঈম জাল চুরির বিষয় শিকার করেন এবং চুরির জাল লুকানো স্থান থেকে বির করে দেওয়ার নাম করে উজ্জলকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।বিষু বলেন, আমি আর রাব্বি ঘটনাস্থল থেকে উজ্জলকে উদ্ধার না করলে সে হয়তো আর বেঁচে থাকত না। কারন ঘাতক তাকে মাথায় ও ঘাড়ে বিক্ষিপ্ত ভাবে কুপিয়ে কাশবনের মধ্যে ফেলে পালিয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : মানববন্ধন কুপিয়ে জখম ফাঁসির দাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে চুরি হওয়া জাল ফেরৎ চাওয়ায় কুপিয়ে জখম, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x