দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যুগান্তরপ্রতিবেদন অনুযায়ী, সরকার ও সরকারি দলের উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সাংবিধানিকভাবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত।

আরও  পড়ুন, প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। এর আগে তিনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় পদত্যাগ করবেন।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।তবে উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

বিষয় : রাষ্ট্রপতি পদত্যাগ খুব শিগগিরই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যুগান্তরপ্রতিবেদন অনুযায়ী, সরকার ও সরকারি দলের উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সাংবিধানিকভাবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত।

আরও  পড়ুন, প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। এর আগে তিনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় পদত্যাগ করবেন।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।তবে উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত