বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে এবং প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি
এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম কিংবা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এই বিশেষ সুবিধার মেয়াদ ছিল ৩০ জুন ২০২৬ পর্যন্ত।সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব বাংলাদেশ মিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয় : সংশোধন সেবায় স্বস্তি পাসপোর্ট ইস্যু

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে এবং প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি
এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম কিংবা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এই বিশেষ সুবিধার মেয়াদ ছিল ৩০ জুন ২০২৬ পর্যন্ত।সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব বাংলাদেশ মিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন