দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির অভিযান একদিনে ১,৩৮৬ মামলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির অভিযান

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একদিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে করা হয়েছে ১ হাজার ৩৮৬টি মামলা।সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯৯টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। এরপর গুলশান বিভাগে ২৫১টি, তেজগাঁওয়ে ১৮০টি, উত্তরায় ১৭৪টি এবং ওয়ারী বিভাগে ১৬৬টি মামলা করা হয়েছে।

আরও  পড়ুন, সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন

এ ছাড়া মিরপুরে ১৫৩টি, লালবাগে ৯৪টি এবং রমনা বিভাগে ৬৯টি মামলা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।শুধু মামলা নয়, অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৯৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৪টি যানবাহন রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারীদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয় : শৃঙ্খলা সড়কে ট্রাফিক মেট্রোপলিটন পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির অভিযান একদিনে ১,৩৮৬ মামলা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একদিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে করা হয়েছে ১ হাজার ৩৮৬টি মামলা।সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯৯টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। এরপর গুলশান বিভাগে ২৫১টি, তেজগাঁওয়ে ১৮০টি, উত্তরায় ১৭৪টি এবং ওয়ারী বিভাগে ১৬৬টি মামলা করা হয়েছে।

আরও  পড়ুন, সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন

এ ছাড়া মিরপুরে ১৫৩টি, লালবাগে ৯৪টি এবং রমনা বিভাগে ৬৯টি মামলা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।শুধু মামলা নয়, অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৯৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৪টি যানবাহন রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারীদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত