সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল থেকে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে।সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন, তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৫৮ জন গ্রেফতার
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতিভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।এ অবস্থায় নিচু এলাকা, সড়ক এবং নগরীর বিভিন্ন স্থানে পানি জমে জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর প্রয়োজন ছাড়া জলাবদ্ধ এলাকায় চলাচল না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।টানা বৃষ্টিপাতের কারণে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিষয় : জলাবদ্ধতা মৌসুমি বায়ু ভারী বর্ষণ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন