দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৫৮ জন গ্রেফতার

তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান

রাজধানীতে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শনিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে তেজগাঁও থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ১১ জন, 

আরও  পড়ুন, আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ তরুণ

তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়।ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের দাবি, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয় : ডিএমপি অভিযান অপরাধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৫৮ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শনিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে তেজগাঁও থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ১১ জন, 

আরও  পড়ুন, আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ তরুণ

তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়।ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের দাবি, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত