টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার সড়ক, অলি-গলি ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে।নগরীর ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না হওয়া এবং অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টির কারণে পানি দ্রুত নামতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন, রাজধানীতে বিশেষ অভিযানে ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা নিশ্চিত না হলে রাজধানীবাসীকে প্রতি বর্ষাতেই একই দুর্ভোগ পোহাতে হবে।
বিষয় : জলাবদ্ধতা ভারী বৃষ্টি অলি-গলি থৈ থৈ

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার সড়ক, অলি-গলি ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে।নগরীর ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না হওয়া এবং অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টির কারণে পানি দ্রুত নামতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন, রাজধানীতে বিশেষ অভিযানে ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা নিশ্চিত না হলে রাজধানীবাসীকে প্রতি বর্ষাতেই একই দুর্ভোগ পোহাতে হবে।

আপনার মতামত লিখুন