বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি। রাষ্ট্রের কাছে নতুন প্রজন্মের প্রত্যাশা হলো—তাদের মৌলিক চাহিদা পূরণ এবং ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করা।শনিবার (১১ জুলাই) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং সমৃদ্ধ আগামীর ভিত্তি সুদৃঢ় হবে।
আরও পড়ুন , বন্যা পরিস্থিতি সারাদিন পর্যবেক্ষণ, প্রশাসনকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা
তিনি বলেন, সরকার তরুণদের সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।রাষ্ট্রপতি আরও বলেন, সুস্বাস্থ্য, পরিকল্পিত পরিবার, মা-শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন