দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল, ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিক যাত্রার পরিকল্পনা

কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল,

রাজধানীর গণপরিবহনে নতুন মাত্রা যোগ করতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশ চালুর প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এমআরটি লাইন-৬-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। প্রতিদিন যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই ট্রায়াল পরিচালিত হবে।

আরও  পড়ুন, র‌্যাবের অভিযানে ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্য পারভেজ আটক

প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণকাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অভ্যন্তরীণ নির্মাণকাজ চলছে।এদিকে কমলাপুর স্টেশনে স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে।উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

বিষয় : পরিকল্পনা ছুটবে মেট্রোরেল চালুর প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল, ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিক যাত্রার পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গণপরিবহনে নতুন মাত্রা যোগ করতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশ চালুর প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এমআরটি লাইন-৬-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। প্রতিদিন যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই ট্রায়াল পরিচালিত হবে।

আরও  পড়ুন, র‌্যাবের অভিযানে ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্য পারভেজ আটক

প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণকাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অভ্যন্তরীণ নির্মাণকাজ চলছে।এদিকে কমলাপুর স্টেশনে স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে।উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত