দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীতে ২ জুলাই থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা, জারি ৫ জরুরি নির্দেশ

২ জুলাই থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ৩০৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অভিভাবক, যানবাহন চালক এবং নগরবাসীর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে, যাতে যানজট বা অন্য কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন না ঘটে।ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের মূল ফটকের সামনে না নেমে কিছুটা দূরের কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। একই নিয়ম অনুসরণ করতে হবে পরীক্ষা শেষে ফেরার সময়ও।ডিএমপি আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। 

আরও পড়ুন , গেন্ডারিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তায় অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।আগামী ২ জুলাই সকাল ১০টায় শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয় : ডিএমপি অনুষ্ঠিতব্য বিশেষ ট্রাফিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীতে ২ জুলাই থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা, জারি ৫ জরুরি নির্দেশ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ৩০৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অভিভাবক, যানবাহন চালক এবং নগরবাসীর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে, যাতে যানজট বা অন্য কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন না ঘটে।ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের মূল ফটকের সামনে না নেমে কিছুটা দূরের কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। একই নিয়ম অনুসরণ করতে হবে পরীক্ষা শেষে ফেরার সময়ও।ডিএমপি আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। 

আরও পড়ুন , গেন্ডারিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তায় অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।আগামী ২ জুলাই সকাল ১০টায় শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত