রাজধানীর খিলক্ষেতে পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুলকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে খিলক্ষেতের ৩০০ ফিট সংলগ্ন নামাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আমিনুল পেশায় একজন রিকশাচালক। তিনি ও তার স্ত্রী ভাড়া বাসায় বসবাস করতেন।জানা গেছে, পারিবারিক কলহ এবং স্ত্রীকে ঘিরে পরকীয়ার সন্দেহ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
আরও পড়ুন, দায়িত্ব পালনের ফাঁকে অপরাধ দমন, প্রশংসায় ভাসছেন সার্জেন্ট মাহমুদ আলি
ঘটনার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমিনুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর হামলা চালান।পুলিশের ভাষ্য অনুযায়ী, গৃহবধূর পেটে ও গলায় একাধিক আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল হত্যার দায় স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিষয় : স্ত্রী হত্যা পরকীয়া স্বামী আটক

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন