দৈনিক সংবাদ দিগন্ত

দায়িত্ব পালনের ফাঁকে অপরাধ দমন, প্রশংসায় ভাসছেন সার্জেন্ট মাহমুদ আলি

প্রশংসায় ভাসছেন সার্জেন্ট মাহমুদ আলি

রাজধানীর মিরপুর কালশী মোড়ে দায়িত্ব পালনকালে অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। তাঁর তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ মূল্যবান স্বর্ণালংকার। গতকাল মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৩ মিনিটে রাজধানীর কালশী মোড় ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি একটি মোবাইল ফোন হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মাহমুদ আলি কোনো সময় নষ্ট না করে তাকে ধাওয়া করেন।কিছু দূর ধাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন তিনি পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন,

আরও  পড়ুন, ধানমন্ডি-৩২ এ সাংবাদিককে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস জামায়াতের

 স্বর্ণের কানের দুল, আংটি এবং গলার চেইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীগুলোর বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছে মালামাল বুঝিয়ে দেওয়া হয়।আটক ব্যক্তির নাম মানিক (পিতা- আবুল)। তিনি ঢাকার শাহপরান বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ঘটনার পর ডিসি ট্রাফিক মিরপুর সার্জেন্ট এম এস মাহমুদ আলির সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ট্রাফিক মিরপুর বিভাগের অন্যান্য সদস্যদেরও জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাফিক পুলিশের দায়িত্ব শুধু যান চলাচল নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; জননিরাপত্তা নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব। কালশী মোড়ের এ ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ। ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

বিষয় : দায়িত্ব পালন অপরাধ দমন সার্জেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দায়িত্ব পালনের ফাঁকে অপরাধ দমন, প্রশংসায় ভাসছেন সার্জেন্ট মাহমুদ আলি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর কালশী মোড়ে দায়িত্ব পালনকালে অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। তাঁর তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ মূল্যবান স্বর্ণালংকার। গতকাল মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৩ মিনিটে রাজধানীর কালশী মোড় ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি একটি মোবাইল ফোন হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মাহমুদ আলি কোনো সময় নষ্ট না করে তাকে ধাওয়া করেন।কিছু দূর ধাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন তিনি পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন,

আরও  পড়ুন, ধানমন্ডি-৩২ এ সাংবাদিককে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস জামায়াতের

 স্বর্ণের কানের দুল, আংটি এবং গলার চেইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীগুলোর বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছে মালামাল বুঝিয়ে দেওয়া হয়।আটক ব্যক্তির নাম মানিক (পিতা- আবুল)। তিনি ঢাকার শাহপরান বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ঘটনার পর ডিসি ট্রাফিক মিরপুর সার্জেন্ট এম এস মাহমুদ আলির সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ট্রাফিক মিরপুর বিভাগের অন্যান্য সদস্যদেরও জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাফিক পুলিশের দায়িত্ব শুধু যান চলাচল নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; জননিরাপত্তা নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব। কালশী মোড়ের এ ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ। ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত