দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন পথচারী, আটক মোটরসাইকেল চালক

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন পথচারী

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বাসের চাপায় তার মৃত্যু হয়।রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

আরও  পড়ুন , মতিঝিলে দিনদুপুরে গুলির শব্দ, ব্যবসায়ীকে আহত করে লাখো টাকা লুট

এ সময় পেছন থেকে আসা আজীমের গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর মোটরসাইকেল চালক জাহিদকে আটক করেছে পুলিশ।হাতিরঝিল থানার পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিষয় : মৃত্যু বাস চাপা পথচারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন পথচারী, আটক মোটরসাইকেল চালক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বাসের চাপায় তার মৃত্যু হয়।রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

আরও  পড়ুন , মতিঝিলে দিনদুপুরে গুলির শব্দ, ব্যবসায়ীকে আহত করে লাখো টাকা লুট

এ সময় পেছন থেকে আসা আজীমের গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর মোটরসাইকেল চালক জাহিদকে আটক করেছে পুলিশ।হাতিরঝিল থানার পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত