রাজধানীর বনশ্রী এলাকায় তৌসিফ শাহরিয়ার নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।নিহত তৌসিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বনশ্রীর ই-ব্লকের একটি বাসার নিজ কক্ষে তিনি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন।
আরও পড়ুন, হজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা কিছু জানেন না। বিষয়টি নিয়ে স্বজনদের মধ্যেও শোক ও হতবাক পরিস্থিতি বিরাজ করছে।এদিকে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : উদ্ধার কলেজ শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
রাজধানীর বনশ্রী এলাকায় তৌসিফ শাহরিয়ার নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।নিহত তৌসিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বনশ্রীর ই-ব্লকের একটি বাসার নিজ কক্ষে তিনি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন।
আরও পড়ুন, হজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা কিছু জানেন না। বিষয়টি নিয়ে স্বজনদের মধ্যেও শোক ও হতবাক পরিস্থিতি বিরাজ করছে।এদিকে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন