দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়তি দাম থেকে পিছিয়ে এলো বিইআরসি, লাইফলাইন বিদ্যুতে আগের হার বহাল

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিনের মাথায় বড় সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি। প্রান্তিক ও নিম্নআয়ের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের বিদ্যুৎ মূল্যহারই বহাল থাকবে। ফলে ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম থাকবে ৪ টাকা ৬৩ পয়সা। আর ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম থাকবে ৫ 

আরো পড়ুন , দেশজুড়ে হাম আতঙ্ক: একদিনে আক্রান্ত ১২০৫ শিশু, মৃত্যু আরও ৪

টাকা ২৬ পয়সা। জুন মাস থেকেই এই হার কার্যকর হবে।এর আগে বুধবার বিইআরসি নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করে। সেখানে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইভাবে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল।তবে নতুন এই মূল্যহার ঘোষণার পর নিম্নআয়ের ও প্রান্তিক গ্রাহকদের ওপর বাড়তি চাপের আশঙ্কা তৈরি হয়। পরে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—পিডিবি বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানায়।সেই পরিপ্রেক্ষিতে কমিশন নতুন সিদ্ধান্ত নিয়ে মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে আগের হার বহাল রাখে।বিশেষজ্ঞরা বলছেন, মূল্যবৃদ্ধি থেকে সরে আসার এই সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির হলেও সামগ্রিক বিদ্যুৎ খাতের ভর্তুকি ও আর্থিক চাপ কীভাবে সামাল দেওয়া হবে, সেটিও বড় প্রশ্ন হয়ে থাকছে।

বিষয় : বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বাড়তি দাম থেকে পিছিয়ে এলো বিইআরসি, লাইফলাইন বিদ্যুতে আগের হার বহাল

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিনের মাথায় বড় সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি। প্রান্তিক ও নিম্নআয়ের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের বিদ্যুৎ মূল্যহারই বহাল থাকবে। ফলে ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম থাকবে ৪ টাকা ৬৩ পয়সা। আর ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম থাকবে ৫ 

আরো পড়ুন , দেশজুড়ে হাম আতঙ্ক: একদিনে আক্রান্ত ১২০৫ শিশু, মৃত্যু আরও ৪

টাকা ২৬ পয়সা। জুন মাস থেকেই এই হার কার্যকর হবে।এর আগে বুধবার বিইআরসি নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করে। সেখানে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইভাবে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল।তবে নতুন এই মূল্যহার ঘোষণার পর নিম্নআয়ের ও প্রান্তিক গ্রাহকদের ওপর বাড়তি চাপের আশঙ্কা তৈরি হয়। পরে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—পিডিবি বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানায়।সেই পরিপ্রেক্ষিতে কমিশন নতুন সিদ্ধান্ত নিয়ে মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে আগের হার বহাল রাখে।বিশেষজ্ঞরা বলছেন, মূল্যবৃদ্ধি থেকে সরে আসার এই সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির হলেও সামগ্রিক বিদ্যুৎ খাতের ভর্তুকি ও আর্থিক চাপ কীভাবে সামাল দেওয়া হবে, সেটিও বড় প্রশ্ন হয়ে থাকছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত