দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশজুড়ে হাম আতঙ্ক: একদিনে আক্রান্ত ১২০৫ শিশু, মৃত্যু আরও ৪

স্বাস্থ্য অধিদপ্তরের

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২০৫ শিশু। ফলে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, গত একদিনে হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে 

আরো পড়ুন . সচিবালয়ে ‘রেড টেলিফোন’ লাইনের তার চুরি, সিটিটিসির জালে ২ জন

মারা গেছে ৯১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।শুধু মৃত্যু নয়, আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য বিভাগও অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয় : দেশে আবারও বাড়াচ্ছে হাম পরিস্থিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

দেশজুড়ে হাম আতঙ্ক: একদিনে আক্রান্ত ১২০৫ শিশু, মৃত্যু আরও ৪

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২০৫ শিশু। ফলে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, গত একদিনে হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে 

আরো পড়ুন . সচিবালয়ে ‘রেড টেলিফোন’ লাইনের তার চুরি, সিটিটিসির জালে ২ জন

মারা গেছে ৯১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।শুধু মৃত্যু নয়, আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য বিভাগও অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত