রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় আগামী ৭ জুন রায় ঘোষণা করবেন আদালত।বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।এর আগে ট্রাইব্যুনালে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
আরও পড়ুন, ঈদে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত
ভুক্তভোগীর বাবা-মাসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে।মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা। পরে প্রতিবেশীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর পুলিশ একজন নারীকে হেফাজতে নেয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দিও দেন।এ ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় এখন সবার দৃষ্টি ৭ জুন ঘোষিত রায়ের দিকে।
আরও পড়ুন , আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে
বিষয় : মৃত্যুদণ্ড রামিসা হত্যা রায় ৭ জুন

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন