দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত
ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। ফলে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন প্রায় ২২ জন।রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও  পড়ুন ,আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে

এর মধ্যে ১৪১টি দুর্ঘটনায় মোটরসাইকেল জড়িত ছিল, যেখানে একাই ১২৪ জন নিহত হয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং যানবাহনের চালক ও সহকারী হিসেবে ৩৩ জন প্রাণ হারিয়েছেন।এছাড়া একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হওয়ার তথ্যও প্রকাশ করা হয়েছে।

আরও  পড়ুন ,রামিসা হত্যা মামলার রায়ের দিনক্ষণ আজ, মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বিষয় : মৃত্যু সড়ক দুর্ঘটনা ঈদুল আজহা মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

ঈদে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। ফলে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন প্রায় ২২ জন।রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও  পড়ুন ,আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে

এর মধ্যে ১৪১টি দুর্ঘটনায় মোটরসাইকেল জড়িত ছিল, যেখানে একাই ১২৪ জন নিহত হয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং যানবাহনের চালক ও সহকারী হিসেবে ৩৩ জন প্রাণ হারিয়েছেন।এছাড়া একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হওয়ার তথ্যও প্রকাশ করা হয়েছে।

আরও  পড়ুন ,রামিসা হত্যা মামলার রায়ের দিনক্ষণ আজ, মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত