জয়পুরহাটে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের সামছুদ্দিন (৬০)।
আরও পড়ুন, সোনারগাঁয়ে মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম মাঠ থেকে ধানের নাড়া কেটে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুর্গাদহ বাজার এলাকায় তার মৃত্যু হয়।অন্যদিকে একই সময়ে জেলার পাঁচবিবি উপজেলায় পৃথক আরেক ঘটনায় বজ্রপাতে সামছুদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়।জয়পুরহাট সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন , ঈদের আগে অসহায় মানুষের পাশে এমপি গোলাম রব্বানী, ১০ লাখ টাকার সহায়তা বিতরণ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন