নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাদক নিরাময়কেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে ফয়জুল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর কেন্দ্রটির কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার রাতে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রিন মাদক নিরাময়কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা।নিহতের পরিবার দাবি করেছে, মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফয়জুলকে ওই নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন , ঈদের আগে অসহায় মানুষের পাশে এমপি গোলাম রব্বানী, ১০ লাখ টাকার সহায়তা বিতরণ
ঈদের পরদিনও পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে খাবার দিয়ে এসেছিলেন।বুধবার রাতে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা ফয়জুলের মরদেহ দেখতে পান। তাদের অভিযোগ, নিরাময়কেন্দ্রের কর্মীদের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানিয়েছেন, মরদেহের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা, চোরাইপণ্য নিয়ে বিজিবির সাথে সংঘর্ষ
বিষয় : পিটিয়ে হত্য মাদকাসক্ত মৃত্যুর অভিযোগ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন