দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আরও  পড়ুন , সংরক্ষিত নারী আসনের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনসিপি এমপি মাহমুদা মিতুর

জামায়াতের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।এছাড়া সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।

আরও  পড়ুন , সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই

বিষয় : বিদ্যুতের দাম জামায়াতের বিক্ষোভ বৃদ্ধির প্রতিবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আরও  পড়ুন , সংরক্ষিত নারী আসনের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনসিপি এমপি মাহমুদা মিতুর

জামায়াতের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।এছাড়া সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।

আরও  পড়ুন , সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত