দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনসিপি এমপি মাহমুদা মিতুর

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টনে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।তার অভিযোগ, ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে ৩৭ জন বরাদ্দ পেলেও রাজনৈতিক ভিন্নমতের কারণে ১৩ জনকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ডা. মিতু বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, সেই চেতনার সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত সাংঘর্ষিক।

আরও পড়ুন , সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই

তিনি দাবি করেন, বঞ্চিতদের মধ্যে জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরাও রয়েছেন। এমনকি একজন বীর শহীদের মাও এই তালিকায় আছেন বলে উল্লেখ করেন তিনি।সংসদে বিভিন্ন দলের নারী সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তা কখনো শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক।সবশেষে সরকারের সমালোচনা করে মাহমুদা মিতু বলেন, রাষ্ট্র পরিচালনাকারী পক্ষ নিজেই যদি বৈষম্যের অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে গণতন্ত্র, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চর্চা বাধাগ্রস্ত হতে পারে।

আরও  পড়ুন , দেবিদ্বার হাসপাতালে হঠাৎ এমপি হাসনাতের অভিযান, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

বিষয় : নারী আসন এনসিপি এমপি মাহমুদা মিতু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনসিপি এমপি মাহমুদা মিতুর

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টনে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।তার অভিযোগ, ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে ৩৭ জন বরাদ্দ পেলেও রাজনৈতিক ভিন্নমতের কারণে ১৩ জনকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ডা. মিতু বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, সেই চেতনার সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত সাংঘর্ষিক।

আরও পড়ুন , সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই

তিনি দাবি করেন, বঞ্চিতদের মধ্যে জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরাও রয়েছেন। এমনকি একজন বীর শহীদের মাও এই তালিকায় আছেন বলে উল্লেখ করেন তিনি।সংসদে বিভিন্ন দলের নারী সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তা কখনো শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক।সবশেষে সরকারের সমালোচনা করে মাহমুদা মিতু বলেন, রাষ্ট্র পরিচালনাকারী পক্ষ নিজেই যদি বৈষম্যের অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে গণতন্ত্র, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চর্চা বাধাগ্রস্ত হতে পারে।

আরও  পড়ুন , দেবিদ্বার হাসপাতালে হঠাৎ এমপি হাসনাতের অভিযান, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত