চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর ১৬টি থানার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। তবে অধিকাংশই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে নগরীর জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মী মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন , রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করা হয়।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন , সাবেক ওসিসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা, পাকুন্দিয়ার ঘটনায় উত্তাপ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন