দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাবেক ওসিসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা, পাকুন্দিয়ার ঘটনায় উত্তাপ

সাবেক ওসিসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় সাবেক ওসিসহ পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলাটি করেছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জল। আদালতের নির্দেশে মামলার এজাহারকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

আরও  পড়ুন , হাঁড়িভাঙার পর এবার লিচুতেও সাফল্য, রংপুরে বাম্পার উৎপাদন

বাদীর অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তৎকালীন ওসির নির্দেশে পুলিশ গুলি চালায়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হন।ঘটনার প্রায় তিন বছর পর দায়ের হওয়া এই মামলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এ বিষয়ে পুলিশ বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও  পড়ুন .চুরির অভিযোগে গণপিটুনি, মেহেরপুরে যুবক নিহত

বিষয় : বিএনপির বিক্ষোভ ছাত্রলীগে সাবেক ওসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

সাবেক ওসিসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা, পাকুন্দিয়ার ঘটনায় উত্তাপ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় সাবেক ওসিসহ পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলাটি করেছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জল। আদালতের নির্দেশে মামলার এজাহারকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

আরও  পড়ুন , হাঁড়িভাঙার পর এবার লিচুতেও সাফল্য, রংপুরে বাম্পার উৎপাদন

বাদীর অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তৎকালীন ওসির নির্দেশে পুলিশ গুলি চালায়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হন।ঘটনার প্রায় তিন বছর পর দায়ের হওয়া এই মামলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এ বিষয়ে পুলিশ বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও  পড়ুন .চুরির অভিযোগে গণপিটুনি, মেহেরপুরে যুবক নিহত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত