দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে ও দুপুরে উপজেলার দুটি ভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন, ভালোবাসায় সিক্ত এমপি রায়হান সিরাজী, বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত (বয়স আনুমানিক) বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, ১০০ লিচুর দাম ১১০০ টাকা, নাগালের বাইরে মৌসুমি ফল

অপরদিকে দুপুর ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সাউন্ড সিস্টেমের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহেশপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

একই দিনে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ঘটনাগুলোর বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : দুর্ঘটনা মৃত্যু কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে ও দুপুরে উপজেলার দুটি ভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন, ভালোবাসায় সিক্ত এমপি রায়হান সিরাজী, বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত (বয়স আনুমানিক) বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, ১০০ লিচুর দাম ১১০০ টাকা, নাগালের বাইরে মৌসুমি ফল

অপরদিকে দুপুর ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সাউন্ড সিস্টেমের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহেশপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

একই দিনে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ঘটনাগুলোর বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত