দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

টিটিসিতে নারী প্রশিক্ষণার্থীকে হয়রানির অভিযোগে এনসিপি নেতা আলী আজম সাব্বির বহিষ্কার

বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত আলী আজম সাব্বির খান-কে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। জানা গেছে, সাব্বির খান বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুন, সাত মাসের অনলাইন প্রেম, আনিকাকে বিয়ে করতে বাংলাদেশে চীনা শিক্ষক

তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং মোবাইলে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত আদেশে তাকে বহিষ্কার করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়।

আরও পড়ুন, ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট

এর আগে ২৪ মে টিটিসি ক্যাম্পাসে এক নারী প্রশিক্ষণার্থী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তুলে প্রকাশ্যে জুতাপেটা করেন। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একাধিক নারী প্রশিক্ষণার্থী অভিযোগ করেন তিনি মোবাইল ফোনে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। একপর্যায়ে ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন, মাদক বিরোধী সচেতনতা করার লক্ষ্যে সমাবেশ ও মৌন মিছিল

এ ঘটনায় এনসিপি বগুড়া জেলা শাখা তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। তবে কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সাব্বির খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিষয় : বহিষ্কার টিটিসি নারী প্রশিক্ষণার্থী এনসিপি নেতা আলী আজম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

টিটিসিতে নারী প্রশিক্ষণার্থীকে হয়রানির অভিযোগে এনসিপি নেতা আলী আজম সাব্বির বহিষ্কার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত আলী আজম সাব্বির খান-কে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। জানা গেছে, সাব্বির খান বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুন, সাত মাসের অনলাইন প্রেম, আনিকাকে বিয়ে করতে বাংলাদেশে চীনা শিক্ষক

তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং মোবাইলে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত আদেশে তাকে বহিষ্কার করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়।

আরও পড়ুন, ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট

এর আগে ২৪ মে টিটিসি ক্যাম্পাসে এক নারী প্রশিক্ষণার্থী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তুলে প্রকাশ্যে জুতাপেটা করেন। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একাধিক নারী প্রশিক্ষণার্থী অভিযোগ করেন তিনি মোবাইল ফোনে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। একপর্যায়ে ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন, মাদক বিরোধী সচেতনতা করার লক্ষ্যে সমাবেশ ও মৌন মিছিল

এ ঘটনায় এনসিপি বগুড়া জেলা শাখা তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। তবে কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সাব্বির খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত