দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট
ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট

টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর গত কয়েকদিনের উজ্জ্বল রোদে নতুন রূপে সেজেছে সিলেটের প্রকৃতি। সবুজ পাহাড়, ভেসে বেড়ানো সাদা মেঘ, টইটুম্বুর নদী-হাওর এবং ঝর্ণার জলধারা মিলিয়ে ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সিলেট।

আরও পড়ুন, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

জৈন্তা পাহাড়ের সবুজে মেঘের আনাগোনা আর তামাবিল সড়কের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, সবুজ চা-বাগান এবং পাথর-জলধারার অপূর্ব মিলনে প্রকৃতিপ্রেমীরা খুঁজে পাচ্ছেন প্রশান্তির ঠিকানা।

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা বয়সী মানুষ সিলেটে ভিড় জমিয়েছেন। কেউ ছুটছেন সাদাপাথর-এ, কেউ বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট-এর জলবনে। আবার অনেকে ঘুরে দেখছেন জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর এবং টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের আগমনে সিলেটের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। দিনের বেলায় প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পর রাতে শহরের আলোকসজ্জিত পরিবেশে খাবার ও আড্ডায় মেতে উঠছেন ভ্রমণপ্রেমীরা।

আরও পড়ুন, কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সিলেটের শতাধিক পর্যটনকেন্দ্র ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা। পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী, পরিবহনকর্মী, গাইড ও হোটেল মালিকদের মুখে ফিরেছে হাসি। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পর্যটনসেবার মান আরও উন্নত করা গেলে আন্তর্জাতিক পর্যটকদের কাছেও সিলেট আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

পর্যটকদের একটি বড় অংশের অভিযোগ, সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ ভোগান্তি, রেল টিকিটের সংকট এবং বিমানের উচ্চ ভাড়া ভ্রমণের আনন্দকে অনেক সময় ম্লান করে দেয়। তারা সড়ক উন্নয়নকাজ দ্রুত শেষ করা, ট্রেনের সংখ্যা ও বগি বৃদ্ধি এবং বিমান ভাড়া সহনীয় করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, সাত মাসের অনলাইন প্রেম, আনিকাকে বিয়ে করতে বাংলাদেশে চীনা শিক্ষক

এদিকে, সিলেটের অধিকাংশ জনপ্রিয় পর্যটনকেন্দ্র জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায় অবস্থিত হওয়ায় আরিফুল হক চৌধুরী এ অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি পর্যটক সিলেটে আসবেন এবং স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিষয় : সিলেট ঈদ পর্যটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেট

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত