দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ৩১ মে ২০২৬

গাইবান্ধায় বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৭

গাইবান্ধায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

রোববার সকালে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিক্তা খাতুন (২৫)। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী।

আরও পড়ুন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা মহিবুল্লাহ বহিষ্কার

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি বাস ঠুটিয়া পাকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন নিহত হন।

আরও পড়ুন, মানিকগঞ্জে এক রাতে তিন খুন, নিহত মা ও শিশু

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাস ও মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন, ঈদের ছুটিতে সাভারের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

পলাশবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয় : বাস নিহত গাইবান্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৭

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

গাইবান্ধায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

রোববার সকালে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিক্তা খাতুন (২৫)। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী।

আরও পড়ুন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা মহিবুল্লাহ বহিষ্কার

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি বাস ঠুটিয়া পাকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন নিহত হন।

আরও পড়ুন, মানিকগঞ্জে এক রাতে তিন খুন, নিহত মা ও শিশু

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাস ও মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন, ঈদের ছুটিতে সাভারের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

পলাশবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত