লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে মেলা আয়োজন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুই জনকে ২ দিনের সাজা দেয়া হয়েছে সাথে মেলার অন্যতম আয়োজক মেহেদী কবিরাজকে এক লক্ষ টাকা জরিমানা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন (২৫) রায়পুর উপজেলার মিতালি বাজার এলাকার হাসানের পুত্র অন্যদিকে কুমিল্লা জেলার বাসিন্দা দেলোয়ার (৪০) এর পিতার নাম সানাউল্লাহ।
আরও পড়ুন, ভাঙ্গায় ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, আহত ৩০
জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে মেলা আয়োজনের খবর পেয়ে ২৯ মে শুক্রবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চমকা বাজারের পাশে আমতলী এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মেলা আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট অনেকে কেটে পড়েন। একপর্যায়ে উপস্থিত ইয়াছিন ও দেলোয়ারকে ২৯০ ধারায় গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ দিনের সাজা দেয়া হয়। এসময় স্হানীয় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের ভাই এবং অবৈধভাবে মেলা আয়োজনের অন্যতম আয়োজক মেহেদী কবিরাজকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন, কেসিসিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক বহিষ্কৃত সদস্য ও মেলা আয়োজনকারী মেহেদী কবিরাজ মুঠোফোনে বলেন, এলাকায় বিনোদনের কোনো স্পট না থাকায় রায়পুর যুবদল নেতা সোহাগ মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদনের পরিপেক্ষিতে আমরা মেলা আয়োজন করি। পরে ইউএনও ও ওসি সাহেব এসে অভিযান পরিচালনা করে দুইজনকে ২ দিনের সাজা দেয়। পরে আমাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করে অনুমতি ছাড়া মেলা না বসানোর মুচলেকা নেয়।
রায়পুরে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহীন মিয়ার নিকট এবিষয়ে শনিবার সকালে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে মেলা আয়োজন করায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই জনকে ২ দিনের সাজা দেন। আটক দুইজনকে ২৯০ ধারার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের নিকট এ বিষয়ে মুঠোফোন জানতে চাইলে তিনি দৈনিক বাংলার মুকুলকে বলেন। চরবংশী ইউনিয়ন এলাকায় অবৈধভাবে মেলা আয়োজন করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে দুইজনকে গ্রেপ্তার করে ২ দিনের সাজা দেয়া হয়। এসময় অবৈধ মেলা বসানোর জন্য মেহেদী কবিরাজকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মেলা আয়োজনকারীরা পরদিন ৩০ মে শনিবার সকাল দশটার মধ্যে সকল স্হাপনা নিজ দায়িত্ব সেখান থেকে সরিয়ে নিবেন বলে মুচলেকা দেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন