দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

ভাঙ্গায় ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঘণ্টাখানেক বন্ধ ছিল ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

আরও পড়ুন, কেসিসিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

শনিবার, ৩০ মে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন, বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন শুক্রবার সন্ধ্যাতেও একই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে আকরাম শেখ নামে এক যুবক ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের চাল কম দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লার বিরুদ্ধে একটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে চাল বিতরণ সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়। চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লার অভিযোগ, তথ্য যাচাই না করেই ভিডিও প্রচার করে তার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। শুক্রবার এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা শনিবার সকালেও নতুন করে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর চাঁদপুরের তিন নদীর মোহনা

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সংঘর্ষ ফরিদপুর ভাঙ্গা ফেসবুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভাঙ্গায় ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, আহত ৩০

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত