দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর চাঁদপুরের তিন নদীর মোহনা

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেড। জেলার প্রায় ২৮ লাখ মানুষের জন্য পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকায় ঈদসহ বিভিন্ন উৎসবে ভ্রমণপিপাসু মানুষ ভিড় করছেন এই স্থানে।

আরও পড়ুন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

শনিবার (৩০ মে) সকাল থেকেই চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও দেশের নানা প্রান্ত থেকে মানুষ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের নিয়ে ছুটে আসছেন তিন নদীর মিলনস্থলের সৌন্দর্য উপভোগ করতে।

বিশেষ করে বিকেলের সূর্যাস্তের সময় মোহনাজুড়ে তৈরি হয় এক নয়নাভিরাম দৃশ্য। নদীর ঢেউ, খোলা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে মোবাইল ফোনে স্মৃতি ধরে রাখছেন। কেউ নদীর পাড়ে বসে গল্প-আড্ডায় মেতে উঠছেন, আবার কেউ ট্রলার কিংবা নৌকায় করে ঘুরে আসছেন মেঘনার বুকে জেগে ওঠা বালুচরে। স্থানীয়দের কাছে যা পরিচিত ‘মিনি কক্সবাজার’ নামে।

আরও পড়ুন, মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

দর্শনার্থীরা বলছেন, চাঁদপুরে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এমন খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশের বিকল্প নেই। ঈদের ছুটিকে আরও আনন্দময় করে তুলতেই তারা এখানে আসছেন। চাঁদপুর সদরের বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, ‘এই জায়গা ছাড়া ভালো কোনো বিনোদন কেন্দ্র নেই। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে বারবার এখানে আসি।’ অন্যদিকে মানিকগঞ্জ থেকে পরিবার নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, ‘ঈদের ছুটিতে একটু ভিন্ন পরিবেশে সময় কাটাতে চাঁদপুরে এসেছি। তিন নদীর মোহনার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।’

আরও পড়ুন, বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা

এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে নৌ থানা ও সদর মডেল থানা পুলিশ। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানিয়েছেন, ঈদ উপলক্ষে তিনটি টহল টিম মোতায়েন রয়েছে এবং মোহনা এলাকায় আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ঈদের আনন্দে চাঁদপুরের তিন নদীর মোহনা এখন যেন এক প্রাণচঞ্চল মিলনমেলায় পরিণত হয়েছে।

বিষয় : চাঁদপুর দর্শনার্থী ঈদ তিন নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর চাঁদপুরের তিন নদীর মোহনা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত