শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান।
শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আরও পড়ুন, দুপুরের মধ্যে ৫ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কবার্তা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন, হজের মূল আনুষ্ঠানিকতা শেষ, সৌদি থেকে ফিরতে শুরু করেছেন হাজিরা
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন, ৪১৯ হাজি নিয়ে দেশে পৌঁছাল হজের প্রথম ফিরতি ফ্লাইট
মাজার জিয়ারত শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিষয় : শ্রদ্ধা তারেক রহমান জিয়াউর রহমান

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন