পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি। সংস্থাটির তথ্যমতে, গত দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।
আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটি
শনিবার, ৩০ মে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাসেল রহমান। তিনি জানান, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
আরও পড়ুন, ঈদুল আজহায় রাজধানীর বিনোদন স্পটগুলো থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
এছাড়া ঈদের পরের দিন, অর্থাৎ ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ ও ডাম্পিং করা হয়। সব মিলিয়ে গত দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে নগরবাসীর ভোগান্তি কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেল
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে দুই সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর সহযোগিতা এবং পরিচ্ছন্নতা বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই পুরো দক্ষিণাঞ্চলকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করার কাজ অব্যাহত রয়েছে।
বিষয় : ডিএসসিসি কোরবানি বর্জ্য অপসারণ

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন