পশু কোরবানির পর মাত্র ৮ ঘণ্টার মধ্যেই সিলেট নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করার দাবি করেছে সিলেট সিটি কর্পোরেশন বা সিসিক। পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যার আগেই নগরের সব ওয়ার্ডে বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়।
আরও পড়ুন, ফাঁকা সরকে বেপরোয়া গতির বলি দুই শিক্ষার্থী
সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানায়, বিকাল ৬টার মধ্যেই নগরীর সবকটি ওয়ার্ডের কোরবানির বর্জ্য সরিয়ে চারপাশ পূর্বের পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, বিকাল ৫টার মধ্যেই প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়। বাকি অংশও সন্ধ্যা ৬টার মধ্যে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন, ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক
এদিকে বুধবার রাত থেকেই শুরু হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রম। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নগরের বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে কার্যক্রম তদারকি করেন। প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একলিম আবদীন।
সিসিক জানায়, ঈদের আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ এবং কোরবানিদাতাদের মাঝে প্রায় ৩০ হাজার পরিবেশবান্ধব পলিব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়। নাগরিকদের জন্য চালু ছিল বিশেষ হটলাইন সেবাও। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মূল বর্জ্য অপসারণ কাজে সহস্রাধিক শ্রমিক কাজ করেছেন। সিসিকের নিজস্ব ৬০টি ট্রাকের পাশাপাশি আরও ৫৫টি ভারী ট্রাক ও ডাম্পার ব্যবহার করা হয়।
আরও পড়ুন, রাত ১০টার মধ্যেই বর্জ্যমুক্ত খুলনা মহানগরী
সিসিক প্রশাসক জানান, কেন্দ্রীয় নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য থাকলেও সিলেটে তুলনামূলক কম চাপ থাকায় ৮ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন নগরী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জীবাণু ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে পুরো নগরীতে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন