দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই কিশোরগঞ্জের ঐতিহাসিক Sholakia Eidgah ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। শনিবার সকাল ৯টায় শুরু হয় এবারের ঈদ জামাত। এটি ছিল শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদুল আজহার ১৯৯তম জামাত।

আরও পড়ুন, টোল আদায় ৩ কোটি ৮২ লাখ, তবু দুর্ভোগ কমেনি যাত্রীদের

প্রবল বর্ষণের মধ্যেও হাজার হাজার মুসল্লি খোলা মাঠে ভিজেই নামাজ আদায় করেন। অনেকেই ছাতা, রেইনকোট বা পলিথিন ব্যবহার করলেও বেশিরভাগ মুসল্লিকে বৃষ্টির মধ্যেই জামাতে অংশ নিতে দেখা যায়। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

শতবর্ষের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। নিয়ম অনুযায়ী জামাতের ১০ মিনিট আগে তিনটি, ৫ মিনিট আগে দুটি এবং ১ মিনিট আগে একটি ফাঁকা গুলি ছোড়া হয়। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, সংবাদের প্রতিবাদ

ঈদের জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শোলাকিয়ায় আসেন। মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে মুসল্লিদের নিয়ে আসে। জামাত শেষে ট্রেন দুটি আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ জানান, এবারের জামাতে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার মুসল্লি অংশ নিয়েছেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৮২৮ সালে মসনদ-ই-আলা ঈশা খাঁর বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর নরসুন্দা নদীর তীরে এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন, কসবায় পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত লাশ, নিখোঁজ সিএনজি চালক হোসেন মিয়ার বলে ধারণা

প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশ নেওয়ায় এর নাম হয়েছিল ‘সোয়া লাখি মাঠ’, যা পরে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়। বর্তমানে প্রায় সাত একর আয়তনের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে একসঙ্গে দুই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

বিষয় : বৃষ্টি শোলাকিয়া ঈদের জামাত মুসল্লিদের ঢল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই কিশোরগঞ্জের ঐতিহাসিক Sholakia Eidgah ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। শনিবার সকাল ৯টায় শুরু হয় এবারের ঈদ জামাত। এটি ছিল শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদুল আজহার ১৯৯তম জামাত।

আরও পড়ুন, টোল আদায় ৩ কোটি ৮২ লাখ, তবু দুর্ভোগ কমেনি যাত্রীদের

প্রবল বর্ষণের মধ্যেও হাজার হাজার মুসল্লি খোলা মাঠে ভিজেই নামাজ আদায় করেন। অনেকেই ছাতা, রেইনকোট বা পলিথিন ব্যবহার করলেও বেশিরভাগ মুসল্লিকে বৃষ্টির মধ্যেই জামাতে অংশ নিতে দেখা যায়। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

শতবর্ষের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। নিয়ম অনুযায়ী জামাতের ১০ মিনিট আগে তিনটি, ৫ মিনিট আগে দুটি এবং ১ মিনিট আগে একটি ফাঁকা গুলি ছোড়া হয়। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, সংবাদের প্রতিবাদ

ঈদের জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শোলাকিয়ায় আসেন। মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে মুসল্লিদের নিয়ে আসে। জামাত শেষে ট্রেন দুটি আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ জানান, এবারের জামাতে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার মুসল্লি অংশ নিয়েছেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৮২৮ সালে মসনদ-ই-আলা ঈশা খাঁর বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর নরসুন্দা নদীর তীরে এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন, কসবায় পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত লাশ, নিখোঁজ সিএনজি চালক হোসেন মিয়ার বলে ধারণা

প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশ নেওয়ায় এর নাম হয়েছিল ‘সোয়া লাখি মাঠ’, যা পরে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়। বর্তমানে প্রায় সাত একর আয়তনের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে একসঙ্গে দুই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত