রাজধানীর Dhaka-এর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে তারা।
আরও পড়ুন, পূর্ব বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের মৃত্যু
হাসপাতাল জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল। পরে কিছু মায়ের অনুরোধে এসি বন্ধ করা হয় এবং পরবর্তীতে আবার চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিক কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে একই ধরনের পরিস্থিতিতে আরও পাঁচ নবজাতককে সেখানে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন, কালশী বস্তিতে ভয়াবহ আগুন, আরও যাচ্ছে ৫ ইউনিট
হাসপাতালের তথ্য অনুযায়ী, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার সময় ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা অবস্থান করছিলেন এবং তিনজন নার্স দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন, উত্তরা ধর্ষণের ভাইরাল পোস্ট সম্পূর্ণ মিথ্যা: ডিএমপি
ঘটনার পর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অভ্যন্তরীণ তদন্ত চলছে। কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : তদন্ত মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন