রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এলাকাটিতে পানির সংকট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
আরও পড়ুন, হঠাৎ দুপুর ১২টা থেকে নগরজুড়ে মুষলধারে বৃষ্টি
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, বর্তমানে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বস্তির ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
আরও পড়ুন, পূর্ব বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলা ও লুট, পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের ঘরবাড়ি রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
বিষয় : স্বস্তি অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস কালশী

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন