রাজধানীর মোহাম্মদপুর থানার বিহারী ক্যাম্প এলাকায় এক বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।ভুক্তভোগী জোবেতা খাতুন অভিযোগে বলেন, সালাম, কালা রাজু, ইরফান, নেতা সমির ও কালা সমিরসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাকে মাদক ব্যবসায় জড়াতে চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন , ঈদযাত্রায় সায়েদাবাদে যাত্রীর চাপ, সড়কের পাশের কাউন্টারে উপচে পড়া ভিড়
পরে তারা অতর্কিতভাবে তার বাসায় হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, এক জোড়া কানের দুল, একটি গলার চেইন ও তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।এছাড়া পরিবারকে জোরপূর্বক বাসা থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এরসাদুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন