দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

জলঢাকায় ইউএনওর অভিযানে যানজটমুক্ত জিরো পয়েন্ট

নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মুহূর্তেই যানজটমুক্ত হয়ে যায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। রবিবার (২৪ মে) বিকেলে জলঢাকার ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে এ যানজট নিরসন অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন, পীরগঞ্জে কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেফতার ৭

অভিযান চলাকালে জিরো পয়েন্ট মোড়সহ পৌর শহরের বিভিন্ন সড়কে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল সরিয়ে দেওয়া হয়। ফলে স্বল্প সময়ের মধ্যেই পুরো এলাকা যানজটমুক্ত হয়ে পড়ে।

আরও পড়ুন, ঈদযাত্রায় ট্রেনমুখী মানুষ, চট্টগ্রামে বাড়ছে ভিড়

স্থানীয় পথচারীরা জানান, জলঢাকা জিরো পয়েন্ট দীর্ঘদিন ধরেই শহরের সবচেয়ে ব্যস্ত ও সমস্যাজনক এলাকা হিসেবে পরিচিত ছিল। নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। তবে ইউএনওর উদ্যোগে পরিস্থিতির তাৎক্ষণিক পরিবর্তন ঘটে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

এ বিষয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শহরে মানুষের চলাচল বেড়ে গেছে। এতে যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের সময় ও চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটি ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম, এলজিইডি সহকারী মাঠ প্রকৌশলী আরিফ শাহরিয়ার এবং ট্রাফিক পুলিশের সদস্যরা।

বিষয় : ইউএনও অভিযান নীলফামারী জলঢাকা যানজট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জলঢাকায় ইউএনওর অভিযানে যানজটমুক্ত জিরো পয়েন্ট

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মুহূর্তেই যানজটমুক্ত হয়ে যায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। রবিবার (২৪ মে) বিকেলে জলঢাকার ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে এ যানজট নিরসন অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন, পীরগঞ্জে কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেফতার ৭

অভিযান চলাকালে জিরো পয়েন্ট মোড়সহ পৌর শহরের বিভিন্ন সড়কে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল সরিয়ে দেওয়া হয়। ফলে স্বল্প সময়ের মধ্যেই পুরো এলাকা যানজটমুক্ত হয়ে পড়ে।

আরও পড়ুন, ঈদযাত্রায় ট্রেনমুখী মানুষ, চট্টগ্রামে বাড়ছে ভিড়

স্থানীয় পথচারীরা জানান, জলঢাকা জিরো পয়েন্ট দীর্ঘদিন ধরেই শহরের সবচেয়ে ব্যস্ত ও সমস্যাজনক এলাকা হিসেবে পরিচিত ছিল। নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। তবে ইউএনওর উদ্যোগে পরিস্থিতির তাৎক্ষণিক পরিবর্তন ঘটে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

এ বিষয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শহরে মানুষের চলাচল বেড়ে গেছে। এতে যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের সময় ও চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটি ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম, এলজিইডি সহকারী মাঠ প্রকৌশলী আরিফ শাহরিয়ার এবং ট্রাফিক পুলিশের সদস্যরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত