বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে এবং নিজের রাজনৈতিক জীবনের শুরুর নানা স্মৃতি তুলে ধরেছেন।
আরও পড়ুন, ‘সাহস থাকলে ফাইল প্রকাশ করুন’প্রতিমন্ত্রী শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদ
একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শুরুতে পারিবারিক কারণে প্রকাশ্যে রাজনীতি করা তার জন্য কঠিন ছিল। তিনি বলেন, রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়নকালে তার বাবা ছিলেন একই কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, যাকে শিক্ষার্থীরা “অংকের জাহাজ” নামে চিনতেন।
আরও পড়ুন, পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা
তিনি আরও জানান, বাবার উপস্থিতির কারণে কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করা তার জন্য সহজ ছিল না। তবে দ্বিতীয় বর্ষে কলেজ নির্বাচনের সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে গোপনে কাজ করেন এবং সেই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করে।
আরও পড়ুন, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম তাকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে এসে তার রাজনৈতিক সম্পৃক্ততা আরও গভীর হয় এবং তিনি দলের নির্দেশনা অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করে যান। মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি সরাসরি মন্তব্য না করলেও রাজনৈতিক জীবনের ত্যাগ ও দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকেই তুলে ধরেছেন।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন