দৈনিক সংবাদ দিগন্ত

‘সাহস থাকলে ফাইল প্রকাশ করুন’প্রতিমন্ত্রী শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদ

চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের করা অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “সৎ সাহস থাকলে আগামীকালের মধ্যেই সেই ফাইল জনগণের সামনে প্রকাশ করুন।”শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় এ প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।তিনি বলেন, প্রতিমন্ত্রী দাবি করেছেন, সচিবের সই ছাড়াই একজন উপদেষ্টা ফাইল অনুমোদন করেছেন। কিন্তু কোন ফাইলের কথা বলা হচ্ছে, সেটি স্পষ্ট করা হয়নি।আসিফ মাহমুদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফাইল প্রসেস করেন। 

আরও  পড়ুন , পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

পরে মন্ত্রী বা উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেন, যা প্রশাসনিক বিধির বাইরে নয়।তার অভিযোগ, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে এমন ধারণা দেওয়া হচ্ছে যেন কোনো নিয়ম না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, “যদি কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। আমি যে কোনো ফাইল নিয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত।”এর আগে শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ সচিবের সই ছাড়াই একটি ফাইল অনুমোদন করেছিলেন, যা রুলস অব বিজনেসের পরিপন্থি।

আরও  পড়ুন , এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

‘সাহস থাকলে ফাইল প্রকাশ করুন’প্রতিমন্ত্রী শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের করা অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “সৎ সাহস থাকলে আগামীকালের মধ্যেই সেই ফাইল জনগণের সামনে প্রকাশ করুন।”শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় এ প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।তিনি বলেন, প্রতিমন্ত্রী দাবি করেছেন, সচিবের সই ছাড়াই একজন উপদেষ্টা ফাইল অনুমোদন করেছেন। কিন্তু কোন ফাইলের কথা বলা হচ্ছে, সেটি স্পষ্ট করা হয়নি।আসিফ মাহমুদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফাইল প্রসেস করেন। 

আরও  পড়ুন , পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

পরে মন্ত্রী বা উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেন, যা প্রশাসনিক বিধির বাইরে নয়।তার অভিযোগ, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে এমন ধারণা দেওয়া হচ্ছে যেন কোনো নিয়ম না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, “যদি কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। আমি যে কোনো ফাইল নিয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত।”এর আগে শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ সচিবের সই ছাড়াই একটি ফাইল অনুমোদন করেছিলেন, যা রুলস অব বিজনেসের পরিপন্থি।

আরও  পড়ুন , এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত