দৈনিক সংবাদ দিগন্ত

এনসিপি নেতার ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীশুক্রবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন , ‘২০২৪ ভুলে যাবেন না’, সরকারকে আসিফ মাহমুদের সতর্কবার্তা

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে।জামায়াত নেতা অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। একইসঙ্গে প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরও  পড়ুন , ঝিনাইদহে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতাসহ মামলা

বিষয় : হামলা এনসিপি নেতা গণতান্ত্রিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

এনসিপি নেতার ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি : জামায়াত

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীশুক্রবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন , ‘২০২৪ ভুলে যাবেন না’, সরকারকে আসিফ মাহমুদের সতর্কবার্তা

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে।জামায়াত নেতা অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। একইসঙ্গে প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরও  পড়ুন , ঝিনাইদহে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতাসহ মামলা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত