দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে ১৪ জেলা

সারা দেশে এখন একসঙ্গে বিরাজ করছে গরম, বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার মিশ্র পরিস্থিতি। গত কয়েকদিন ধরে কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, আবার হঠাৎ ভারী বৃষ্টিতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।রবিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মধ্যেও দেশের ১৪ জেলায় অব্যাহত রয়েছে মৃদু তাপপ্রবাহ।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন , হাম টিকাদান কর্মসূচি বাতিলে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি গুরুত্ব হারালেও এর বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে, ৫২ মিলিমিটার।আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনশীল আবহাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্ক থাকতে হবে।

আরও  পড়ুন , রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন শেখ জাহিদুল ইসলাম

বিষয় : বৃষ্টিপাত তাপপ্রবাহ মুষলধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে ১৪ জেলা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সারা দেশে এখন একসঙ্গে বিরাজ করছে গরম, বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার মিশ্র পরিস্থিতি। গত কয়েকদিন ধরে কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, আবার হঠাৎ ভারী বৃষ্টিতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।রবিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মধ্যেও দেশের ১৪ জেলায় অব্যাহত রয়েছে মৃদু তাপপ্রবাহ।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন , হাম টিকাদান কর্মসূচি বাতিলে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি গুরুত্ব হারালেও এর বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে, ৫২ মিলিমিটার।আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনশীল আবহাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্ক থাকতে হবে।

আরও  পড়ুন , রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন শেখ জাহিদুল ইসলাম

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত