দৈনিক সংবাদ দিগন্ত

আড়ালে সংগ্রামের গল্প : ফারিয়া

আড়ালে সংগ্রামের গল্প : ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও সংগীত—সব ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করলেও এই পথচলা ছিল না সহজ।সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাখ্যাতির আড়ালে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।তিনি বলেন, জীবনে সফল হতে হলে স্ট্রাগল ছাড়া কোনো বিকল্প নেই। নিজের শিক্ষাজীবনের উদাহরণ টেনে ফারিয়া জানান, তিনি সবসময় ভালো করার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল পাননি।নুসরাত ফারিয়া বলেন, তার মা তাকে সবসময় কঠোর পরিশ্রম চালিয়ে যেতে উৎসাহ দিতেন এবং শেখাতেন যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই।

আও পড়ুন , নতুন সিলভার সাদিয়া

নিজের ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমা, ৭–৮টি গান এবং দেশে-বিদেশে সাড়ে ৫০০টির বেশি শো করেছেন। তবে এত অভিজ্ঞতার পরও প্রতিবার ক্যামেরার সামনে বা মঞ্চে দাঁড়ালে তিনি এখনো নার্ভাস থাকেন।ফারিয়ার ভাষায়, “প্রতিটি পারফরম্যান্সই আমার কাছে ফার্স্ট টেক, আবার লাস্ট টেকের মতো।”সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, কখনো শারীরিক পরিবর্তন, কখনো ছোট ভুল—সবকিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় শিল্পীদের।তার মতে, শোবিজ জগতে প্রতিদিনই নিজেকে সেরাটা দিতে হয়, কারণ এখানে ভুল করার সুযোগ খুব সীমিত।

আরও পড়ুন , মা পদক পেলেন ববিতা

বিষয় : অভিজ্ঞতা উপস্থাপনা তারকাখ্যাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

আড়ালে সংগ্রামের গল্প : ফারিয়া

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও সংগীত—সব ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করলেও এই পথচলা ছিল না সহজ।সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাখ্যাতির আড়ালে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।তিনি বলেন, জীবনে সফল হতে হলে স্ট্রাগল ছাড়া কোনো বিকল্প নেই। নিজের শিক্ষাজীবনের উদাহরণ টেনে ফারিয়া জানান, তিনি সবসময় ভালো করার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল পাননি।নুসরাত ফারিয়া বলেন, তার মা তাকে সবসময় কঠোর পরিশ্রম চালিয়ে যেতে উৎসাহ দিতেন এবং শেখাতেন যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই।

আও পড়ুন , নতুন সিলভার সাদিয়া

নিজের ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমা, ৭–৮টি গান এবং দেশে-বিদেশে সাড়ে ৫০০টির বেশি শো করেছেন। তবে এত অভিজ্ঞতার পরও প্রতিবার ক্যামেরার সামনে বা মঞ্চে দাঁড়ালে তিনি এখনো নার্ভাস থাকেন।ফারিয়ার ভাষায়, “প্রতিটি পারফরম্যান্সই আমার কাছে ফার্স্ট টেক, আবার লাস্ট টেকের মতো।”সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, কখনো শারীরিক পরিবর্তন, কখনো ছোট ভুল—সবকিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় শিল্পীদের।তার মতে, শোবিজ জগতে প্রতিদিনই নিজেকে সেরাটা দিতে হয়, কারণ এখানে ভুল করার সুযোগ খুব সীমিত।

আরও পড়ুন , মা পদক পেলেন ববিতা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত