দৈনিক সংবাদ দিগন্ত

নতুন সিলভার সাদিয়া

নতুন সিলভার সাদিয়া
অভিনেত্রী সাদিয়া আয়মান

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’।মোবাইল-ফার্স্ট দর্শকদের জন্য তৈরি এই সিরিজটি সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে নির্মিত, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট।সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মানসম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং।সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস এবং পরিচালনা করেছেন মিরাজ হোসেন।

আরও পড়ুন , মা পদক পেলেন ববিতা

গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন, যার ভেতরে গোপনে গড়ে ওঠে গেমিংয়ের প্রতি আগ্রহ।মায়ের সহায়তায় সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে।তবে তার এই গোপন জীবন একসময় পরিবারের সামনে প্রকাশ পেলে বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।সিরিজে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।নির্মাতাদের মতে, নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসকে কেন্দ্র করেই এই ভিন্নধর্মী ফরম্যাটের সিরিজ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন, কনসার্টে নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম

বিষয় : অভিনেত্রী কনটেন্ট ড্রামা সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

নতুন সিলভার সাদিয়া

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’।মোবাইল-ফার্স্ট দর্শকদের জন্য তৈরি এই সিরিজটি সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে নির্মিত, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট।সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মানসম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং।সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস এবং পরিচালনা করেছেন মিরাজ হোসেন।

আরও পড়ুন , মা পদক পেলেন ববিতা

গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন, যার ভেতরে গোপনে গড়ে ওঠে গেমিংয়ের প্রতি আগ্রহ।মায়ের সহায়তায় সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে।তবে তার এই গোপন জীবন একসময় পরিবারের সামনে প্রকাশ পেলে বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।সিরিজে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।নির্মাতাদের মতে, নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসকে কেন্দ্র করেই এই ভিন্নধর্মী ফরম্যাটের সিরিজ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন, কনসার্টে নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত