দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

আকস্মিক উপস্থিতির পর আবারও চমক তারেক রহমানের

রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর পক্ষে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

আরও পড়ুন, বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠনে সরকার কাজ করছে: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচদিন বজ্রবৃষ্টির আভাস

জানা যায়, প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানে পৌঁছান তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই প্রধানমন্ত্রীর এমন সৌজন্যমূলক আচরণের প্রশংসা করছেন।

বিষয় : তারেক রহমান চমক বিয়ের অনুষ্ঠান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

আকস্মিক উপস্থিতির পর আবারও চমক তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর পক্ষে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

আরও পড়ুন, বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠনে সরকার কাজ করছে: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচদিন বজ্রবৃষ্টির আভাস

জানা যায়, প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানে পৌঁছান তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই প্রধানমন্ত্রীর এমন সৌজন্যমূলক আচরণের প্রশংসা করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত